মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে
বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে কোলা বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কোলা হাটে এই কর্মসূচি পালন করা হয়। বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডোর নেতৃত্বে কোলা বিজলী কলেজ গেট থেকে কোলা বাজারের গুরুত্বপূর্ণ অংশে এই কার্যক্রমটি সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম সাইদুল ইসলাম পিন্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু মূসা, কোলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. হাসু ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাহিদ হাসান, কোলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক লিটনসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের পরামর্শে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য বাজার এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা তৈরি। এই কর্মসূচি পর্যায়ক্রমে উপজেলার সকল হাট-বাজার এলাকায় অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com