শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে
ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

দারুণ এক জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। শেষ ম্যাচেও হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমেছে, তবে ফলাফল এসেছে। ডিএল মেথডে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে কিউইরা। ফলে ১-১ এ সিরিজ ভাগাভাগি করেছে দুই দল।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে ১৪ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহিদ হৃদয়। জবাবে ১১ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

অল্প পুঁজি নিয়েও ভালোই লড়াই করেছে বোলাররা। বিশেষ করে পেসাররা। নতুন বলে শরিফুল ইসলাম দুর্দান্ত ছিলেন। ইনিংসের দ্বিটিয় ওভারে দুই উইকেট নিয়ে দারুণ শুরু করেন। চতুর্থ ওভারে ফিরে আবারো উইকেটের দেখা পান এই বাঁহাতি পেসার।

পঞ্চম ওভারে বোলিংয়ে এসে উইকেট পার্টিতে যোগ দেন শেখ মেহেদি। তাতে ৩৩ রানেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে কিউইরা। তবে বেভন জেকবস কাউন্টার অ্যাটাকে রীতিমতো ঝড় বইয়ে দেন। ২৯ বলে ফিফটি করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। শেষ পর্যন্ত ৩১ বলে অপরাজিত ৬২ রান এসেছে তার ব্যাট থেকে।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। তবে পাওয়ার প্লের শেষের আগের দুই ওভারে বড় ধাক্কা লাগে তাদের ব্যাটিং লাইনে। ১০ বল ও ১৪ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। বৃষ্টি নামার আগে ৬ ওভারের পাওয়ার প্লেতে তাদের রান ৩ উইকেটে ৪৩।

সপ্তম ওভারে চার বল শেষে বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টা। তখন ৬.৪ ওভারে তাদের সংগ্রহ ৫০ রান। লিটন দাস ২৫ ও তাওহীদ হৃদয় ২ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টি বন্ধ হওয়ার পর মাঠ শুকানোর চেষ্টা চালিয়ে যান মাঠকর্মীরা। বিকেল সাড়ে চারটায় ম্যাচ শুরু হয়। ফলে ম্যাচের ইনিংস কমে হয়েছে ১৫ ওভারের।

বৃষ্টির পর খেলা মাঠে গড়ালে আরো একবার ভালো শুরু পায় বাংলাদেশ। তবে ২৬ রানে থামেন লিটন। এরপর আরেক সেট ব্যাটার হৃদয়ও ফিরেছেন। তার ব্যাট থেকে এসেছে ৩৩ রান। লিটন-হৃদয়ের বিদায়ের পর ধস নামে বাংলাদেশের ইনিংসে। শামীম-সাইফউদ্দিনদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ফলে কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট হয় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৪.২ ওভারে ১০২ (সাইফ ১৬, তানজিদ ৬, লিটন ২৬, পারভেজ ০, হৃদয় ৩৩, শামীম ৩, মেহেদি ৭*, সাইফ উদ্দিন ০, রিশাদ ৫, শরিফুল ৫, রিপন ০; ফক্সক্রফট ২-০-১৭-০, স্মিথ ২-০-১৪-২, সিয়ার্স ২.২-০-১২-২, লেনক্স ৩-০-২৮-১, সোধি ৩-০-২২-১, ক্লার্কসন ২-০-৯-৩) নিউ জিল‍্যান্ড: (লক্ষ‍্য ১৫ ওভারে ১০৩) ১১.৪ ওভারে ১০৪/৪ (রবিনসন ২৩, ক্লার্ক ১, ক্লেভার ১, কেলি ১, জ‍্যাকবস ৬২*, ফক্সক্রফট ১৫*; মেহেদি ৩-০-২০-১, শরিফুল ৩-০-১৯-৩, রিপন ২-০-২৭-০, রিশাদ ২.৪-০-৩১-০, সাইফ উদ্দিন ১-০-৭-০)

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com