রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

নিকলীতে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ মে) ভোরে উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬২ পিস ইয়াবা ও ১৩ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- ভাটিবরাটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে নাদিম (২৯) এবং তার স্ত্রী রানু (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নিকলী থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। ওসি মাহাবুবুর রহমানের নির্দেশনায় এসআই রোমান খানের নেতৃত্বে পুলিশের একটি টিম নাদিমের বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করে।

অভিযান চলাকালে আনোয়ার হোসেন নামে আরেকজন পালিয়ে গেলেও নাদিম ও তার স্ত্রীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ ঘটনায় তিনজনকে আসামি করে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, জেলার পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com