মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১১ মে) জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনা বলা হয়, সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। এর ফলে জনমনে প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে বিরূপ ধারণাসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

নির্দেশনায় আরো বলা হয়, বিদ্যালয়ের পরিবেশ উন্নত করার লক্ষ্যে সরকারি স্থাপনা রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নিয়মিত বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করা ও বিদ্যালয়ের কার্নিশে জন্ম নেয়া আগাছা কর্তনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ আছে।

চিঠিতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com