বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলাকারীদের কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই ন্যাক্কারজনক ঘটনায় মূল আসামিসহ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

শনিবার (১৬ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত ডা. নাসিরকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে চিকিৎসকের সার্বিক খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপরাধী যে রাজনৈতিক দলের বা মতেরই হোক না কেন, তাদের যেন কোনোভাবেই ছাড় না দেওয়া হয়—মাননীয় প্রধানমন্ত্রী সেই স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রী জানান, মেডিকেল এলাকাগুলোর সিসিটিভি ফুটেজ নিখুঁতভাবে বিশ্লেষণ করে সকল সন্ত্রাসীদের চিহ্নিত করার কাজ চলছে।

হাসপাতালগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, মেডিকেল খাতের টেন্ডার ব্যবস্থাপনা ঘিরে যেকোনো ধরনের লুটপাট ও সিন্ডিকেট ঠেকাতে সরকার অত্যন্ত সজাগ রয়েছে। চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটানো কোনো সন্ত্রাসীকেই রেহাই দেওয়া হবে না।

চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বড় ঘোষণা দেন মন্ত্রী।

তিনি জানান, এখন থেকে চিকিৎসকদের সুরক্ষায় দেশের প্রতিটি সরকারি হাসপাতালে ১০ জন করে সশস্ত্র কর্মী এবং ১ জন করে পেট্রন কমান্ডার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com