সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪

শেরপুরে হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. সেলিম মিয়া।

সাফুয়াদ নামের শিশুটি ঝিনাইগাতী উপজেলার মাদারপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

এদিকে জেলায় সন্দেহভাজন হামের উপসর্গের রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। হামের উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে শনিবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জন।

রোববার সকালে সিভিল সার্জন ডাক্তার মুহাম্মদ শাহিন বলেন, ৩০ মার্চ থেকে রোববার পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে ১৫৪ রোগী চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ১১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১০১টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখন এ পর্যন্ত ৪ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।

“৫২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ৪৪ জন হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।”

জেলা সিভিল সার্জন আরো বলেন, কারও মধ্যে হামের উপসর্গ দেখা দিলে তাকে আলাদা রাখতে হবে। পাশাপাশি মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com