সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে বিকল সৌরবাতি, অন্ধকারে জনদুর্ভোগ পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি বাবুল, সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক নজরুল বিজয়ী বদলগাছীতে নাবালিকা স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মায়ের আকুতি- ‘আমার মেয়েকে ফিরিয়ে দিন’ পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট তাড়াইলে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে পুরস্কার বিতরণ হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা শনিবার কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী বাজেট ‘প্রতারণামূলক ও দিকনির্দেশনাহীন’:এনসিপি

হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে দেশে এক দিনে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মে) অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে দুই জনের। হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা ও সিলেট বিভাগে-তিনজন করে।

এতে বলা হয়, দেশে ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৬৪ জন। মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৬ হাজার ৫৮৬ জন।

এ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ৭৩ জন। মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯২৯ জনে। হামে আক্রান্ত সন্দেহে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৩ হাজার ৯৮৩ জন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড়া পেয়েছে মোট ৪০ হাজার ৯০ রোগী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com