সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ২০২৪ সালের জুলাই থেকে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় ধীরে ধীরে তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। অনেক সৈনিক আমরা উইথড্র করেছি, এখনো পুরোপুরি হয়নি। আশা করছি, কিছু সময়ের মধ্যেই আমরা ব্যারাকে ফিরতে পারবো।

দেশের প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী সেনাবাহিনীকে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করতে হতে পারে জানিয়ে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত সরকার চাইবে, ততক্ষণ আমরা মাঠে থেকে প্রয়োজনীয় কাজে সহযোগিতা করে যাব। এরপর আমাদের প্রধান কাজ ক্যান্টনমেন্টে ফিরে প্রশিক্ষণ ও যুদ্ধ প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যাওয়া, যা আমাদের নিজস্ব পদ্ধতিতে ধীরে ধীরে শুরু করতে হবে।

অনুষ্ঠানে দেশের ক্রান্তিকালে সেনাসদস্যদের ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

ফায়ারিং প্রতিযোগিতায় অংশ নেওয়া সেনাসদস্যদের প্রশংসায় তিনি বলেন, ১৮ মাস মাঠে দায়িত্ব পালনের পরও তাদের পারফরম্যান্স ছিল ‘অভূতপূর্ব’।

১৬ মে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়। এতে ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com