সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলের সাত তলা থেকে লাফ দেওয়া এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) বিকাল ৫টার দিকে শপিং মলের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি ক্যশৈনু।

সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত যুবকটির কোনো পরিচয় পাওয়া যায়নি তুলে ধরে তিনি বলেন, “প্রাথমিক তথ্যে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। সিসি ক্যামেরায় যুবকটিকে স্বেচ্ছায় লাফ দিতে দেখা গেছে।”

ওসি বলেন, যুবকটির কাছে থাকা মোবাইল ফোনটি ভেঙে গেছে। সেখান থেকে সিম নিয়ে স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। একই সঙ্গে তার আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ওই যুবক লাফিয়ে পড়ার সময় বসুন্ধরা শপিং মলে থাকা একজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন, একজন নিচে পড়ার পর সেখানে ব্যাপক আওয়াজ হয়। তখন দৌড়ে নিচে গিয়ে দেখি প্রচণ্ড রক্তপাত হয়েছে। দ্রুত নিরাপত্তা কর্মীরা এসে তাকে নিয়ে হাসপাতালের দিকে যায়।

তিনি বলেন, বিপণীবিতানের লেভেল ৭ থেকে লাফ দিয়ে ওই যুবক মাঝখানের মেঝেতে পড়েন। তিনি লাফ দিয়ে পড়ার পর তার পাশে নারীদের একটি ব্যাগ ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com