শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের শোডাউনে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। এসময় চার চালককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে একটি মোটরসাইকেল শোডাউন বের করেন ব্রাজিল সমর্থকরা। এ সময় শোডাউনটি বড় বাজারে পৌঁছালে ট্রাফিক পুলিশ চারটি মোটরসাইকেল আটক করে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা ট্রাফিক বিভাগের সার্জেন্ট রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শোডাউনে থাকা দুটি মোটরসাইকেলের সাইলেন্সর ছিল না। বিকট শব্দে চারদিক প্রকম্পিত করে তোলে। আর দুটির রেজিস্ট্রেশন ছিল না। তাই চারটি মোটরসাইকেলের চালককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, আবেগ নয়, আইন মেনে সবাইকে সড়কে গাড়ি চালাতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com