সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে বিকল সৌরবাতি, অন্ধকারে জনদুর্ভোগ পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি বাবুল, সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক নজরুল বিজয়ী বদলগাছীতে নাবালিকা স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মায়ের আকুতি- ‘আমার মেয়েকে ফিরিয়ে দিন’ পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট তাড়াইলে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে পুরস্কার বিতরণ হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা শনিবার কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী বাজেট ‘প্রতারণামূলক ও দিকনির্দেশনাহীন’:এনসিপি

ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো মতিঝিলে অবস্থান নিয়েছে ‘সচেতন গ্রাহক ফোরাম’।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ কর্মসূচি চলছে। আন্দোলনকারীরা খুরশীদ আলমের পাশাপাশি গভর্নর মোস্তাকুর রহমানেরও পদত্যাগ চাইছেন।

সাড়ে ৯টার দিকে মাইকে বক্তব্য শুরু করেন গ্রাহক ফোরামের সদস্যরা। এসময় সেখানে নানা স্লোগান দেওয়া হয়।

দিলকুশা এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রয়েছে জলকামান, পুলিশের সাঁজোয়া যান ও অতিরিক্ত পুলিশ সদস্য।

খুরশীদ আলমকে এস আলম গ্রুপের সহযোগী আখ্যা দিয়ে তাকে সরানোর দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, ২০১৭ সালে এস আলম গ্রুপের দখলে যাওয়ার আগে যারা পর্ষদে ছিলেন, তাদেরকেই পরিচালনায় ফেরাতে হবে।

গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে বেছে নেয় কেন্দ্রীয় ব্যাংক। এর বিরোধিতায় সোমবার সকালে ‘সচেতন গ্রাহক ফোরাম’ ব্যানারে মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন একদল ব্যক্তি।

তারা ব্যাংকের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান জোবায়দুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পুনর্বহালেও দাবিও তোলেন।

জামায়াতপন্থি হিসেবে পরিচিত প্লাটফর্মটির সদস্যদের সেদিন সকাল ১০টার আগ দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তারা আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ছোড়ার পাশাপাশি জলকামান ব্যবহার করেন। পরে আন্দোলনকারীরা ফের অবস্থান নেন।

এই আন্দোলনের কারণে সেদিন দুপুরে ইসলামী ব্যাংক টাওয়ারের পূর্বনির্ধারিত পর্ষদ সভা অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আন্দোলনকারীদের বাধায় তা হয়নি। পরে রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় অংশ নেন খুরশীদ আলম এবং চার স্বতন্ত্র পরিচালক।

তবে সেই সভায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আলতাফ হুসাইন ও কোম্পানি সচিব হাবিবুর রহমান অংশ নেননি।

তারা অংশ না নেওয়ায় সভাটি পরিচালনা পর্ষদের সভা (বোর্ড মিটিং) হিসেবে গণ্য করা হবে কি না, এমন প্রশ্নের উত্তরে খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি চেষ্টা করেছি ভারপ্রাপ্ত এমডি ও কোম্পানি সেক্রেটারিকে সভায় আনতে। কিন্তু তাদেরকে রিচ করা যায়নি। শুনেছি তাদের বোর্ড মিটিংয়ে অংশ নিতে আপত্তি দিয়ে রেখেছে গ্রাহকরা, যারা দিনে আন্দোলন করেছে।”

সভায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইনকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com