বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে গণতন্ত্র টেকসই হয় না: মির্জা ফখরুল সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দায় বাংলাদেশ কিশোরগঞ্জে সড়কের পাশে পড়েছিল মুক্তিযোদ্ধার ছেলের লাশ হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল, নতুন প্রজন্মের কাছে অচেনা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিকলীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নিকলীতে নিখোঁজের একদিন পর অষ্টম শ্রেণির ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

সভায় জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা প্রকল্পের জেলা ব্যবস্থাপক হাফিজা আক্তার পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি, কর্মপরিধি, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। পাশাপাশি ফেব্রুয়ারি ২০২৪ থেকে মে ২০২৬ পর্যন্ত জেলার গ্রাম আদালতের মামলার সার্বিক চিত্র, পিছিয়ে থাকা ইউনিয়নসমূহ, বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।

উপস্থাপিত তথ্যমতে, ফেব্রুয়ারি ২০২৪ থেকে মে ২০২৬ পর্যন্ত কিশোরগঞ্জ জেলার ১০৮টি ইউনিয়নে মোট ৪ হাজার ৭৯৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৪৭৯টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং ৪ হাজার ২৫৯টি রায় বাস্তবায়ন করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক। তিনি বলেন, সাধারণ মানুষ ছোটখাটো বিরোধ বা মামলা নিয়ে থানা কিংবা জেলা আদালতে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত তাদের গ্রাম আদালতের বিষয়ে অবহিত করে সেখানে মামলা নিষ্পত্তির জন্য উৎসাহিত করা।

এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাজবীন সুলতানা, জজ কোর্ট, কিশোরগঞ্জের প্রতিনিধি এবং কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক সাইফুল মালেক চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা।

সভাপতির সমাপনী বক্তব্যে জেবুন নাহার শাম্মী বলেন, জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটিকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে এবং উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে সক্রিয় রাখতে হবে। পরে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com