সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

যশোরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার ভোরে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি তামালতলা এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন।

নিহত ২০ বছর বয়সী ছামিনা আক্তার ওই ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামের বাসিন্দা।

তার স্বামী ২৬ বছর বয়সী সুজন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের শান্তিনগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

সুজন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। ছামিনা ও সুজন সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই-বোন।

পরিদর্শক কাজী বাবুল বলেন, “ভোর সাড়ে ৫টার দিকে বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সুজন ধারালো ছুরি দিয়ে স্ত্রী ছামিনার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ছামিনা গুরুতর আহত হন।”

ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। হত্যাকাণ্ডের আসল কারণ উদঘাটনে সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।”

সুজন ইয়াবা সেবন করতেন বলে নিহত ছামিনার বাবা শফিকুল ইসলামের অভিযোগ।

তার ভাষ্য, “রোববার রাত ১২টার দিকে ইয়াবা সেবন করে সুজন বাসায় ফেরার পর ছামিনার সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়।”

নিহত ছামিনার মামা পিয়াস বলছেন, “সুজন আগে বিদেশে ছিলেন; সেখানে কাজ করতেন তিনি। প্রায় ছয় মাস আগে ছামিনা তাকে ভালোবেসে বিয়ে করে এবং পরে আলাদা ভাড়া বাসায় বসবাস শুরু করে তারা।

“সুজন বর্তমানে বেকার এবং আবার বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই এ হত্যাকাণ্ড ঘটে।”

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম বলেন, “হাসপাতালে আনার আগেই ছামিনার মৃত্যু হয়। সুজনের শরীরেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।”

সুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com