মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

তাড়াইলে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ, কঠোর অবস্থানে প্রশাসন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পথচারীবান্ধব হিসেবে গড়ে তুলতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনের এলাকা থেকে তাড়াইল থানার সামনের মোড় পর্যন্ত বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা, টংঘর এবং বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতিতে একাধিক অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ফুটপাত ছেড়ে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার, তাড়াইল থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশাসনের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। বাধ্য হয়ে অনেককে সড়ক দিয়ে চলাচল করতে হওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। পাশাপাশি তাড়াইল সদর বাজারে যানজট দিন দিন প্রকট আকার ধারণ করছিল। এসব সমস্যা নিরসনেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মনে করেন, ফুটপাত দখলমুক্ত হলে সাধারণ মানুষের চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। একই সঙ্গে বাজারের সৌন্দর্য ও শৃঙ্খলাও বৃদ্ধি পাবে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি অংশ বিকল্প পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

পথচারী মারুফা আক্তার বলেন, “ফুটপাত দখল হয়ে যাওয়ায় আমাদের সড়ক দিয়ে চলাচল করতে হতো। এতে সবসময় দুর্ঘটনার ঝুঁকি ছিল। এখন কিছুটা স্বস্তিতে হাঁটতে পারছি।”

শিক্ষার্থী হাসান মাহমুদ বলেন, “স্কুল-কলেজে যাতায়াতের সময় ফুটপাত ব্যবহার করতে না পেরে প্রায়ই সড়ক দিয়ে হাঁটতে হতো। দখলমুক্ত ফুটপাত পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে যাতে আবার দখল না হয়, সেদিকে প্রশাসনকে নজর রাখতে হবে।”

সচেতন নাগরিকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ফুটপাত দখলমুক্ত করা গেলে বাজারের পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা এবং নাগরিক সুবিধার উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে তারা উচ্ছেদ অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, “এটি কোনো একদিনের অভিযান নয়। তাড়াইল সদর বাজারের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে একই ধরনের অভিযান পরিচালনা করা হবে। অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা স্থাপনা নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com