সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে বিকল সৌরবাতি, অন্ধকারে জনদুর্ভোগ পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি বাবুল, সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক নজরুল বিজয়ী বদলগাছীতে নাবালিকা স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মায়ের আকুতি- ‘আমার মেয়েকে ফিরিয়ে দিন’ পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট তাড়াইলে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে পুরস্কার বিতরণ হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা শনিবার কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী বাজেট ‘প্রতারণামূলক ও দিকনির্দেশনাহীন’:এনসিপি

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি বাবুল, সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক নজরুল বিজয়ী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি বাবুল, সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক নজরুল বিজয়ী

আনন্দমুখর পরিবেশে কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. মহিউদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক পদে ফুরকান উদ্দিন মানিক এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. নজরুল ইসলাম সরকার বিজয়ী হয়েছেন।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদস্যদের ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে মো. মহিউদ্দিন বাবুল ৯৮ ভোট পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী পান ৩৬ ভোট। এ পদে ৫টি ভোট বাতিল হয়।

সাধারণ সম্পাদক পদে ফুরকান উদ্দিন মানিক ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমেদ বাবু পান ৩৯ ভোট। এ পদে ৩টি ভোট বাতিল হয়।

সাংগঠনিক সম্পাদক পদে মো. নজরুল ইসলাম সরকার ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মো. নুরুল হক পান ২২ ভোট, মো. রায়হান উদ্দিন পান ১৩ ভোট এবং আশরাফুল ইসলাম ভূঁইয়া কোনো ভোট পাননি।

নির্বাচনে ১৪১ জন ভোটারের বিপরীতে তিনটি পদে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com