সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হাম ও উপসর্গে আক্রান্ত ১ লাখ ছাড়াল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে
হাম ও উপসর্গে আক্রান্ত ১ লাখ ছাড়াল

দেশে দুই দশক বাদে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তাতে শনাক্ত ও সন্দেহজনক রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১০ হাজার ৭৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরো ৮৯ হাজার ৯০৪ জনের শরীরে রোগটির উপসর্গ দেখা গেছে।

সবমিলিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৭৭ জনে। এর মধ্যে সবশেষ একদিনে শনাক্ত ১৩৯ জন রোগী ও সন্দেহজনক ১০০৯ জন রোগী আছে।

এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তির হয়েছে ৭৪ হাজার ১৮৪ জন, যার মধ্যে ৭০ হাজার ৫০৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

চলতি বছরের শুরু থেকেই দেশে হামের প্রকোপ দেখা দেয়। তবে ফেব্রুয়ারির শেষ দিক থেকে তা সারাদেশে ছড়িয়ে পড়ে।

এরপর ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর রোগটি নিয়ে পরিসংখ্যান ও তথ্যউপাত্ত সংরক্ষণ শুরু করে। ডব্লিউএইচওর তথ্য অনুসারে, ২০০৫ সালে ২৫ হাজারের বেশি শিশু আক্রান্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাতে সন্দেহজনক রোগীর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৩ জনে। এর বাইরে শনাক্ত ৯৩ রোগীর মৃত্যু হয়েছে।

সবমিলিয়ে এবছর হাম ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে। এর আগে গত ২০ বছরে হামে এতো মৃত্যু দেখেনি বাংলাদেশ।

এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৯৭ জন ঢাকায় মারা গেছেন; রাজশাহী বিভাগে ৮৯, সিলেটে ৭৫, চট্টগ্রামে ৫৮, বরিশালে ৫৭, ময়মনসিংহে ৫৫, খুলনায় ২৭ ও রংপুরে ৮ জন মারা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com