মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ বন্ধ তাড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা হোসেনপুরে আঞ্চলিক সড়কে ৩০ ফুট গর্ত, ইউএনওর নির্দেশে জরুরি মেরামত শুরু নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন কিশোরগঞ্জে শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে আহত, শিক্ষার্থীর মা আটক পাকুন্দিয়ায় মাদক সেবনের সময় আটক যুবকের এক বছরের কারাদণ্ড ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

রোববার (১২ জুলাই) রাত ৮টায় নওগাঁ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর সভায় সংগঠনের আহ্বায়ক কমিটি নবনির্বাচিত সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল নয়নসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি রায়হান আলম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম, মাই টিভির জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, বাংলাভিশনের জেলা প্রতিনিধি বেলায়েত হোসেনসহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা।

দায়িত্ব গ্রহণের পর সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন সংগঠনকে আরও গতিশীল, কার্যকর ও পেশাদার সংগঠনে পরিণত করতে সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে একটি পরিচিতি সভা ও আনন্দ ভ্রমণের আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com