মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

পাকুন্দিয়ায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত ৩

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত ও আহত হয়েছেন তিনজন।

দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে বাহরাম খান পাড়া এলাকায়।

নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কাগারচর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে নুর মিয়া (৬০) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৫৫)।

আহতরা হলেন কাগারচর গ্রামের রাজন মিয়ার স্ত্রী মারিয়া (৩৫), মঞ্জিল মিয়ার ছেলে মাহিন (১৬) ও নাজিমউদ্দিনের ছেলে অটোচালক জাহাঙ্গীর (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৫ টার দিকে বাহরাম খান পাড়া এলাকায় মুরগির পিকআপের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নূরু মিয়া ও আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহত মারিয়া, মাহিন ও জাহাঙ্গীরকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com