রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আটক ১

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

রাজধানীর আজিমপুরে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ২টার দিকে লালবাগ থানার আজিমপুর মেটার্নিটি ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন নামের ৪০ বছর ওই ব্যক্তিকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে আসে। তারা ঘটনাস্থলে গেলে টহল পুলিশও সেখানে পৌঁছায়। পরে আমিনুলকে হাতেনাতে আটক করা হয়। উত্তেজিত জনতা তাকে মারধর করলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com