বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ধানমন্ডি লেকের কাদা-বর্জ্য অপসারণ শুরু, হবে ‘নজরুল সরোবর’ এয়ারবাসের ১০ বিমান কিনতে বুধবার চুক্তি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘মব’ করে পদত্যাগপত্রে ভিসির স্বাক্ষর নেওয়ার অভিযোগ সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্রায় ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কিশোরগঞ্জে প্লাস্টিক ব্যবস্থাপনা বিষয়ে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী ২২ অক্টোবর ছুটি ঘোষণা, দুর্গাপূজায় মিলছে ৫ দিন বন্ধ সবুজে ভরে উঠেছে আমনের মাঠ, ভালো ফলনের আশা কৃষকদের

গণপতি ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা: ডিএনএ পরীক্ষায় দুই আসামি ঢাকায়

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তী রোববার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “ডিএনএ পরীক্ষার জন্য দুই আসামির নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য সোমবার তাদের ঢাকায় সিআইডি কার্যালয়ে নেওয়া হবে।”

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং নিহতদের নমুনার সঙ্গে আসামিদের ডিএনএ মিলিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ঘটনাস্থলে আসামিদের উপস্থিতি বা তাদের সঙ্গে কোনো আলামতের জৈবিক সম্পর্ক ছিল কিনা, তা যাচাই করা হবে।

গত ২২ অগাস্ট রাতে মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাঁদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

দুই দিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ না হওয়া এবং বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্বজনেরা সেখানে গিয়ে তালাবদ্ধ ঘরের ভেতর মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

তদন্তে এরই মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন, জবানবন্দি ও বিভিন্ন আলামত পর্যালোচনা করছে ডিবি। এর পাশাপাশি ডিএনএ পরীক্ষার মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে দুই আসামির সংশ্লিষ্টতার বিষয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com