শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশার গতিরোধ করে এক নারীকে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের অভিযোগে দায়ের করা মামলার পলাতক এক আসামিকে ২৯ দিন পর ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বাবু (২০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি এ মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি।

এসআরবি-১৪-এর কিশোরগঞ্জ ক্যাম্প ও ঢাকার মোহাম্মদপুর ক্যাম্পের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ৩০ বছর বয়সী ওই নারী পাকুন্দিয়া বাজার থেকে অটোরিকশায় করে তাঁর ভাড়া বাসায় ফিরছিলেন। পথে সৈয়দগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পৌঁছালে আসামিরা অটোরিকশাটির গতিরোধ করেন। পরে তাঁকে জোরপূর্বক অটোরিকশা থেকে নামিয়ে পাশের একটি নির্জন ছাপড়া ঘরে নিয়ে যান। সেখানে রাজা (২৭), বিজয় (২৩) ও বাবু পর্যায়ক্রমে তাঁকে ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় আসামিরা ওই নারীর স্বর্ণালংকার লুট করে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় ৮ অক্টোবর পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই বাবু পলাতক ছিলেন।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে ঢাকার মোহাম্মদপুর থানাধীন বাঁশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com