বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত ৩১৬ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি রাজা গ্রেপ্তার নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে জ্যোৎস্না হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে শেখ হাসিনার আইনজীবীর চিঠিতে যা লেখা আছে কিশোরগঞ্জের তিন উপজেলায় কলেজভিত্তিক আনসার-ভিডিপি প্রশিক্ষণ শুরু জামিন পেয়েও কারামুক্তির আগেই কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি রাজা গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি রাজা গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশার গতিরোধ করে এক নারীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রাজাকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকার পৌর মহিলা কলেজের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে রাজাকে গ্রেপ্তার করে। তিনি পাকুন্দিয়া থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এসআরবি-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী আগে বিদেশে ছিলেন। গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে পাকুন্দিয়া বাজার থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে সৈয়দগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পৌঁছালে আসামিরা অটোরিকশাটির গতিরোধ করেন। পরে তাঁকে জোরপূর্বক অটোরিকশা থেকে নামিয়ে একটি নির্জন স্থানে অবস্থিত ছাপড়া ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজা, তার সহযোগী বিজয় (২৩) ও বাবু (২০) পর্যায়ক্রমে তাঁকে ধর্ষণ করেন। এ সময় তাঁর স্বর্ণালংকারও লুট করা হয়। পরে তাঁকে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আসামিরা।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ৮ অক্টোবর পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় রাজাকে এক নম্বর আসামি করা হয়।

এসআরবি জানায়, এর আগে গত ৪ নভেম্বর ঢাকার মোহাম্মদপুর থানার বাঁশবাড়ী এলাকা থেকে একই মামলার তিন নম্বর আসামি বাবুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com