সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আমিনুল হক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
হোসেনপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আমিনুল হক

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হয়েছেন মো. আমিনুল হক। ২০২৭-২৮ সেশনের জন্য রুকনদের প্রত্যক্ষ ভোটে তিনি আমীর নির্বাচিত হন।

রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে রুকনদের অংশগ্রহণে এক মতামত সভা অনুষ্ঠিত হয়। সভায় রুকনদের প্রত্যক্ষ ভোটে মো. আমিনুল হককে উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। তিনি নবনির্বাচিত আমীরকে শপথবাক্য পাঠ করান। এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

এ ছাড়া রুকনদের ভোটে অধ্যাপক এডিএম মুহিববুল্লাহ নায়েবে আমীর এবং অধ্যাপক আজহারুল ইসলাম সেক্রেটারি নির্বাচিত হন।

সভায় রুকনদের ভোটে উপজেলা জামায়াতের মজলিসে শূরার নয়জন সদস্যও নির্বাচিত হন। তাঁরা হলেন অধ্যাপক আজহারুল ইসলাম, এডিএম মুহিববুল্লাহ, এনায়েত আলম শান্ত, ডা. হাসিম উদ্দিন, মো. রহমত আলী, মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই, মাওলানা মুহতাসিম বিল্লাহ, মো. ওমর ফারুক ও আরফান হোসেন বাবর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com