বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন আইনজীবীকে মারধরের অভিযোগ, যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে ম্যানিলায় বৈঠকে বসেছেন ট্রাম্পসহ কোয়াডের অন্য নেতারা শেখ হাসিনা-জয়-পুতুল-টিউলিপের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক লন্ডনে নাহিদদের ওপর ‘সহিংসতার’ নিন্দা সরকারের পাকুন্দিয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত নারীর মৃত্যু মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার: সংসদে অর্থমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, উপাচার্য ১০ ঘণ্টা অবরুদ্ধ ৫০৩ উপজেলায় হবে ১৫১ শয্যার হাসপাতাল: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাড়াইলে বাউনপুর মাজারে গান-বাজনা বন্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান

লন্ডনে নাহিদদের ওপর ‘সহিংসতার’ নিন্দা সরকারের

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
লন্ডনে নাহিদদের ওপর ‘সহিংসতার’ নিন্দা সরকারের

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর চালানো ‘সহিংসতার’ কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাজ্য সফরে থাকা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও বাংলাদেশ কমিউনিটির ওপর সহিংসতা ও ভীতি প্রদর্শনের ঘটনায় দ্ব্যর্থহীন ও কঠোরতম ভাষায় নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে থাকা নাহিদ ইসলামের জন্য সোমবার রাতে পূর্ব লন্ডনের রমফোর্ডে সংবর্ধনা ও অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করেছিল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি।

সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, অনুষ্ঠান চলার সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মেয়ফেয়ার হলের বাইরে বিক্ষোভ করেন। তাদের উদ্দেশ্য ছিল, নাহিদ ইসলামের সামনে বিক্ষোভ করা।

অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল ছোড়েন আওয়ামী লীগ সমর্থকরা। হলের বাইরের অংশে কয়েকজন অতিথিকে মারধরও করা হয়।

অনুষ্ঠান শেষে হলের পেছনের সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মেয়ফেয়ার হলের পেছনের সড়কে প্রায় ২০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি চলে।

এ ঘটনায় চারজনের মাথায় গুরুতর আঘাত লাগে। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা লাঠিপেটা করে লন্ডন পুলিশ।

পরে এক ফেইসবুক পোস্টে এনসিপি প্রধান বলেন, আজ লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের ব্যাপক অংশগ্রহণে আমরা গভীরভাবে কৃতজ্ঞ ও অভিভূত। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নাহিদ ইসলাম লিখেছেন, দুঃখজনকভাবে, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি বলেন, আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তারা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে।

আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ঘটনার বিষয়ে বলা হয়েছে, ১৬ নভেম্বর লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণের সময় সন্ত্রাস ও সহিংসতার জন্য বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত অপরাধীরা তার ওপর আক্রমণ করেছে। এই ন্যক্কারজনক ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি করাতে হয়েছে কয়েকজনকে।

পররাষ্ট্র মন্ত্রালয় বলেছে, যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের ওপর এসব সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে সরকার। খবর অনুযায়ী, ক্ষমতাচ্যুত শাসকদলের সঙ্গে যুক্ত গোষ্ঠীর দ্বারা সংঘটিত এই কাজ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করছে। এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত, দায়ীদের চিহ্নিত করার এবং ব্রিটিশ আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছে সরকার।

বিবৃতিতে বলা হয়, সরকার পুনর্ব্যক্ত করছে, দেশে কিংবা বিদেশে কোনো নাগরিককে তার গণতান্ত্রিক অধিকারের চর্চা এবং রাজনৈতিক মতপ্রকাশের জন্য সহিংসতা বা ভীতি প্রদর্শনের মুখোমুখি হওয়া কোনোভাবে উচিত নয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com