বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে এক দিনে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি ২৮ জন। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ ও চিরুনি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১২ জনের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জের দানাপাটুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম (৪২), করিমগঞ্জের নোয়াবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান খোকন (৩৭), পাকুন্দিয়ার নারান্দী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. তরিকুল ইসলাম (৪০), কটিয়াদীর বনগ্রাম ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মো. শাহাদাত আলী সোহাগ (৪০), বাজিতপুরের পুরানগাঁও এলাকার আওয়ামী লীগ সদস্য মো. মজলিশ মিয়া (৪২), ভৈরব পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো. বাবুল মিয়া (৪৮), ভৈরবের শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. মজিবুর রহমান (৫৫), ভৈরব উপজেলা ছাত্রলীগের গণ-উপশিক্ষা সম্পাদক মো. রিয়াদ মুন্সি (২৬), নিকলী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম (৫২), মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া (৩৫), ইটনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম ঠাকুর ওরফে মাসুম ঠাকুর (৩৯) এবং ইটনার মৃগা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. লিটন পাশা (৪৮)।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিভিন্ন থানা এলাকায় সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com