বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে জমি নিয়ে বিরোধে মারধর-ভাঙচুরের অভিযোগ, থানায় জিডি

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে জমি নিয়ে বিরোধে মারধর-ভাঙচুরের অভিযোগ, থানায় জিডি

কিশোরগঞ্জের হোসেনপুরে জমির আইল ও সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের বিরুদ্ধে মারধর, বসতঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি হোসেনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার গকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। একই দিন ভুক্তভোগী রফিকুল ইসলাম হোসেনপুর থানায় জিডি করেন। জিডি নম্বর-৬৪৯।

জিডির অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা রফিকুল ইসলামের প্রতিবেশী। তাঁদের জমির সঙ্গে তাঁর জমি সংলগ্ন হওয়ায় দীর্ঘদিন ধরে জমির আইল ও সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে অভিযুক্তরা তাঁকে বিভিন্ন সময় মারধর ও ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে রফিকুল ইসলাম নিজের জমি থেকে মাটি কেটে বসতঘরের ভিটায় ভরাট করছিলেন। এ সময় অভিযুক্তরা দা, লাঠি ও লোহার রড নিয়ে সেখানে গিয়ে তাঁকে বাধা দেন এবং গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাঁকে লোহার রড দিয়ে ডান পায়ের হাঁটুর নিচে ও উরুতে আঘাত করা হয়। এ ছাড়া কয়েকজন মিলে কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাঁকে জখম করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় অভিযুক্তরা তাঁর বসতঘরের টিনের বেড়া, দরজা, জানালা, আসবাবপত্র এবং টেবিলের ওপর থাকা একটি মুঠোফোন ভাঙচুর করেন। এতে আনুমানিক ৩ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।

বাদীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের সুযোগমতো রাস্তাঘাট ও হাটবাজারে পেলে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যান বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

পরে আহত রফিকুল ইসলাম হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে হোসেনপুর থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com