বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিবাহিত নারী ও মা হিসেবে প্রথমবার মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার কিশোরগঞ্জে হোটেল কর্মচারী হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কিশোরগঞ্জ-৩ করিমগঞ্জ, তাড়াইল আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় ঢাবির দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ নারী আটক হোসেনপুরে জাতীয় রুফটপ সোলার ও নেট মিটারিং কর্মসূচি অনুষ্ঠিত পোরশায় মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান

বিবাহিত নারী ও মা হিসেবে প্রথমবার মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
বিবাহিত নারী ও মা হিসেবে প্রথমবার মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার

সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্বপ্ন কখনো দেখেননি। পেশাগত জীবনেও বেছে নিয়েছিলেন সম্পূর্ণ ভিন্ন পথ। কাজ করতেন পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে। সেই জেনিফার বারেত্তোই এবার মাথায় পরলেন মিস ইউনিভার্সের মুকুট। শুধু তা-ই নয়, প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে এই খেতাব জিতে ইতিহাস গড়লেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী এই মনোবিজ্ঞানী

আজ ২৫ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয় মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ প্রতিযোগীর মধ্য থেকে কয়েকটি ধাপ পেরিয়ে মিস ইউনিভার্স ২০২৬ নির্বাচিত হন জেনিফার বারেত্তো। নিজ দেশে আয়োজিত প্রতিযোগিতায় এই মুকুট জিতলেন তিনি

দীর্ঘদিন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিবাহিত নারী ও মায়েদের অংশ নেওয়ার সুযোগ ছিল না। ২০২৩ সাল থেকে সেই নিয়ম বদলে যায়। পরের বছর তুলে দেওয়া হয় প্রতিযোগীদের বয়সের ঊর্ধ্বসীমাও। এবারের আসরে অংশ নিয়েছিলেন সাতজন মা। তাঁদের মধ্য থেকে শুধু সেরা পাঁচে জায়গা করে নেওয়াই নয়, শেষ পর্যন্ত মুকুটও জিতে নিলেন জেনিফার

জেনিফার বারেত্তোর জন্ম ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর পুয়ের্তো রিকোর মায়াগুয়েজে। বেড়ে উঠেছেন ইসাবেলায়। পুরো নাম জেনিফার আব্রেউ মোরা

মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রির পাশাপাশি মনোবিজ্ঞান ও সমাজকর্মে দুটি স্নাতকোত্তর ডিগ্রি আছে তাঁর। পারিবারিক সহিংসতা, শিশু সুরক্ষা, মানসিক আঘাত মোকাবিলা ও আত্মহত্যা প্রতিরোধের মতো বিষয়ে বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন তিনি।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

৫ / ১৪

২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সেনাবাহিনীর ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন জেনিফার। সেখানে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা করতেন। সেনাসদস্যদের পরিবারের নিরাপত্তা ও মানসিক সুস্থতা নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগেও যুক্ত ছিলেন

স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন কার্ল আর ডার্নাল আর্মি মেডিকেল সেন্টারেও। পরবর্তী সময়ে ক্ষতিকর আচরণ ও সহিংসতা প্রতিরোধবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করেন। সমাজের বিভিন্ন স্তরে ঝুঁকির কারণ চিহ্নিত করা এবং নিরাপদ পরিবেশ তৈরির কৌশল নির্ধারণ তাঁর কাজের অন্যতম অংশ

জেনিফারের স্বামী ইয়ান কার্লোস বারেত্তো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে সার্জেন্ট হিসেবে কর্মরত। ২০১৯ সালে তাঁদের কন্যাসন্তান পেনেলোপের জন্ম হয়। ছবিতে স্বামী ও সন্তানের সঙ্গে জেনিফার। মা হওয়ার অভিজ্ঞতা জেনিফারের ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় পরিবর্তন এনে দেয়

‘হোলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মা হওয়ার পর মানসিকভাবে কঠিন একটা সময় পার করেছিলেন। সে সময় নিজেও পেশাদার সহায়তা নিয়েছিলেন। সেই অভিজ্ঞতাই তাঁকে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে। মনোবিজ্ঞান ও সমাজকর্ম নিয়ে পড়াশোনার পেছনেও এই অভিজ্ঞতার ভূমিকা আছে

তবে স্ত্রী কিংবা মা, কোনো একটি পরিচয়ের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না জেনিফার। একজন নারী, একজন পেশাজীবী, একজন স্ত্রী ও একজন মা হিসেবে প্রতিটি ভূমিকাকেই সমান গুরুত্ব দেন তিনি

ছোটবেলায় অন্য অনেকের মতো সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের স্বপ্ন দেখেননি জেনিফার। এমনকি সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ ও নিজের পেশাগত জগৎকে একসময় সম্পূর্ণ আলাদা বলেই মনে করতেন

পরিবারের এক সদস্যের উৎসাহে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ভাবতে শুরু করেন তিনি। পরে উপলব্ধি করেন, এই মঞ্চ কাজে লাগিয়ে তাঁর সামাজিক উদ্যোগগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব

২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো র‍্যাম্পে হাঁটেন জেনিফার। এর মাত্র চার মাস পর, ২৫ জুন, অন্য ৩৪ প্রতিযোগীকে পেছনে ফেলে জিতে নেন মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোর মুকুট। পুয়ের্তো রিকোর হয়ে মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করা প্রথম বিবাহিত নারীও তিনি। জাতীয় পর্যায়ের সেই সাফল্যের পাঁচ মাসের মাথায় এবার জিতে নিলেন বিশ্বসেরার মুকুট

জেনিফারের কাছে সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ শুধু নিজের সৌন্দর্য, ব্যক্তিত্ব কিংবা প্রতিভা তুলে ধরার জায়গা নয়। সামাজিক পরিবর্তনের জন্য কাজ করারও একটি বড় সুযোগ। তাঁর ভাবনা, সহিংসতার ঘটনা ঘটে যাওয়ার পর শুধু ভুক্তভোগীদের সহায়তা করলেই চলবে না, কীভাবে সেই সহিংসতা প্রতিরোধ করা যায়, তা নিয়েও কাজ করতে হবে

মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চ কাজে লাগিয়ে নারী ও শিশুদের নিরাপত্তা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং মানসিক সুস্থতা নিয়ে কাজের পরিধি আরও বাড়াতে চান জেনিফার। যে নারী একসময় সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথাই ভাবেননি, তিনিই এখন মিস ইউনিভার্স। তাঁর মাথার মুকুটটি যেমন ব্যক্তিগত অর্জনের প্রতীক, তেমনি দীর্ঘদিন যে মঞ্চে বিবাহিত নারী ও মায়েদের প্রবেশাধিকার ছিল না, সেই মঞ্চে বদলে যাওয়া সময়েরও এক স্মারক

মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চ কাজে লাগিয়ে নারী ও শিশুদের নিরাপত্তা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং মানসিক সুস্থতা নিয়ে কাজের পরিধি আরও বাড়াতে চান জেনিফার। যে নারী একসময় সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথাই ভাবেননি, তিনিই এখন মিস ইউনিভার্স। তাঁর মাথার মুকুটটি যেমন ব্যক্তিগত অর্জনের প্রতীক, তেমনি দীর্ঘদিন যে মঞ্চে বিবাহিত নারী ও মায়েদের প্রবেশাধিকার ছিল না, সেই মঞ্চে বদলে যাওয়া সময়েরও এক

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com