বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাঁচ বছরে ভ্যাট ফাঁকি, রহিম এনার্জিকে ৭০ কোটি টাকা পরিশোধের আদেশ বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা তাকে প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা: দাবি ভারতের বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের বিবাহিত নারী ও মা হিসেবে প্রথমবার মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার কিশোরগঞ্জে হোটেল কর্মচারী হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কিশোরগঞ্জ-৩ করিমগঞ্জ, তাড়াইল আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা তাকে প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা: দাবি ভারতের

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা তাকে প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা: দাবি ভারতের

গণঅভ্যুথানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনাটি ঢাকার করা প্রত্যর্পণ অনুরোধের চেয়ে সম্পূর্ণ আলাদা একটি বিষয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে এক নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেন।

চলতি সপ্তাহে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ভারতে দুই বছরেরও বেশি সময়ের নির্বাসিত জীবন কাটিয়ে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। তবে বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে, তাঁকে কেবল প্রচলিত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ফেরত দিতে হবে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার তীব্র গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ঢাকা ছেড়ে পালিয়ে যান হাসিনা। এরপর থেকে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন তিনি। চলতি মাসে স্বেচ্ছানির্বাসন থেকে দেশে ফেরার লক্ষ্যে তিনি একটি নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছিলেন। উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে গত বছর বাংলাদেশের একটি আদালত তাঁর অনুপস্থিতিতেই তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

বুধবারের সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পুনরায় উল্লেখ করেন যে, নয়াদিল্লি তার প্রতিষ্ঠিত আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুযায়ী ঢাকার পাঠানো প্রত্যর্পণ অনুরোধটি পর্যালোচনা করে দেখছে।

তবে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, কোনো নাগরিক ভ্রমণ নথিপত্র নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইলে, সেই বিষয়টি প্রত্যর্পণ অনুরোধের চেয়ে আলাদা একটি বিষয়। যদিও এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com