কিশোরগঞ্জ জেলা সদরের মহিনন্দ ভদ্রপাড়া এলাকা হতে ৮৯০ (আটশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্প।
মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ (৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে নয়টায় কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ভদ্রপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ রেজাউল করিম (৩৮) কে গ্রেফতার করা হয়। তার পিতার নাম মৃত আব্দুল মোতালেব। সে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলীগাতি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। গ্রেফতারের সময় র্যাবের আভিযানিক দল তার কাছে ৮৯০ (আটশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট (মাদক) সাথে পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ মডেল মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।