সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুমিল্লায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত ৩

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৫১৩ বার পড়া হয়েছে

রবিবার ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণের দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনায় নিহতদের মধ্যে শিশু রবজা (৭) এর পরিচয় সনাক্ত করা গেছে।

রবজা কুমিল্লা নগরীর অশোকতলা’র মকবুল হোসেন এর মেয়ে। নিহত অন্য ২জনের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছে, এমন তথ্য জানান-ময়নামতি হাইওয়ে পুলিশ। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে অন্যান্যরা হলেন- নিহত শিশু রবজার মা হালিমা বেগম (৪২), কুমিল্লা আদর্শ সদর উপজেলার দৌলতপুর গ্রামের আবুল কাশেম (৪৮), জসিম উদ্দিন (৪৫), সজিব (২০), সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের দুলাল মিয়া (৪৫) ও বলরামপুর গ্রামের মজনু মিয়া (৫০)। তাদের শরীরের ২৫ থেকে ৫০ শতাংশ পুড়ে যায়। প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন জানান- যাত্রীবাহী মাইক্রোবাসটি গোবিন্দপুর স্টেশন এলাকায় যাত্রী উঠানোর জন্য থামে। এসময় পিছন থেকে আসা একটি বাস ধাক্কা দিলে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি ধাক্কা দেয়ার পরপরই অপর একটি ট্রাক মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাক্রোবাসটি মহাসড়কের উপরে উল্টে যায় এবং গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অপর প্রত্যক্ষদর্শী সুমন জানান-মহাসড়কেকে থ্রিহুইলার নিষিদ্ধ হওয়ার পর পুরাতন মাইক্রোবাস ও মারুতি করে লোকাল যাত্রী যাতায়াত করে। ওই মাইক্রোবাসটি চান্দিনা বাস স্টেশন থেকে ময়নামতি রুটে চলাচল করতো। যাত্রীদের অধিকাংশই চান্দিনার একটি মাহফিল শেষে বাড়ী ফিরছিলেন বলে জানা যায়। চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিক উদ্দিন মুন্সি জানান, আমরা এসে ৩জনকে জীবিত উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করি। এর আগে আরও ২জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেন জানান- চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হালিমা, আবুল কাশেম ও জসিম উদ্দিনকে আনার পর তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে আহত হালিমার ৫০ শতাংশ, আবুল কাশেম এর ৩৫ শতাংশ এবং জসিম উদ্দিন এর শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার উপ-পরিদর্শক (এস.আই) জসিম উদ্দিন জানান- নিহতদের মধ্যে একজন কন্যা শিশু, একজন নারী ও একজন পুরুষ বলে জানা যায় । দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্বার করে হাইওয়ে থানা’র হেফাজতে রাখা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com