পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের টুঠারজঙ্গল গ্রামে আলোচিত মোকলেছ হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করে সুবিচারে দাবীতে বুধবার সকাল নিজ বাড়িতে মোকলেছ এর পরিবারবর্গ সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে নিহতের পরিবারবর্গ হালিমা খাতুন, আঃ কাদির, আঃ ছালাম উরফে জমসেদ, মাহতাব উদ্দিন, সবুজ মিয়া, জোসনা ও হেলিম মিয়াসহ এলাকার অনেকেই অভিযোগ করেন। মোকলেছ হত্যার এক মাস পেরিয়ে গেলে এখনও পর্যন্ত পলাতক আসামীদের গ্রেফতার করতে পারেনি আইন শৃংখলা বাহিনী। পলাতক আসামীরা এলাকাতেই গোপনে ঘুরে বেড়াচ্ছে এবং স্থানীয় কিছু লোকদের সাথে মোবাইলে যোগাযোগ করছে।
এ ব্যাপারে হত্যা মামলার বাদী নজরুল ইসলাম মিলন মামলার বিবরণে বলেন অত্র মামলার আসামীদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলিয়া আসিতেছিল। আসামীদের মধ্যে অনেকেই আমার ভগ্নিপতির বসত বাড়ীর আর.এস দাগ নং- ১২৫৮ এর ভূমিতে জোর পূর্বক অনুপ্রবেশ করার চেষ্টা করিলে আমার ভগ্নিপতি আঃ কাদির আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে আদালতে শান্তি রক্ষার জন্য ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা মতে একটি মোকদ্দমা দায়ের করেন। যাহার মোঃ নং- ১১৩৬/১৯ মোকদ্দমার আদেশক্রমে ০৭/১০/১৯ ইং তারিখে পাকুন্দিয়া থানা পুলিশ শান্তি শৃংখলা রক্ষার জন্য ২য় পক্ষদেরকে নোটিশ প্রদান করেন। উক্ত নোটিশ প্রাপ্তির পর আসামীগণ আমাদের উপর মারাত্মক ক্ষিপ্ত হইয়া উঠে। আসামীগণ আমার ভগ্নিপতি জখমীদের পরিবারের লোকজনকে হত্যা করার জন্য এবং জোরামলে জায়গা দখল করার জন্য ০৭/১০/১৯৬ ইং তারিখ রাত্রে আসামী ফারুকের বাড়ীতে বসিয়া সকল আসামীগণ পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মোতাবেক গত ০৮/১০/১৯ ইং তারিখ সকাল ৮ ঘটিকার সময় উপরোক্ত ধৃত আসামীরাসহ অন্যান্য সকল আসামীগণ পরস্পর যোগসাজসে লোহার রড, কিরিচ, চাপাতি, বাঁশের লাঠি, দা, ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া আমার ভগ্নিপতি আঃ কাদিরের বসত বাড়ীর পূর্ব সীমানায় অনধিকার প্রবেশ করিয়া জমি দখলের চেষ্টা করিলে আমার ভগ্নিপতি আঃ কাদির আসামীদরে বাধা দিলে ৫ নং আসামী বর্তমান মেম্বার ফিরোজ আহম্মেদ এর হুকুমে এজাহার নামীয় বাবুল তাহার হাতে থাকা লোহার রড দিয়া আমার ভগ্নিপতি আঃ কাদিরকে বারি মারিয়া শরীরে হাড়ভাঙ্গা জখম করে। আামর ভগ্নিপতি আঃ কাদিরকে বাঁচানোর জন্য তাহার ছেলে এবং আমার ভাগ্নে মোখলেছুর রহমান আগাইয়া আসিলে আসামী ফারুক তাহার হাতে থাকা লোহার রড দিয়া হত্যার উদ্দেশ্যে মোখলেছের মাথায় বারি মারিয়া মারাত্মক জখম করে।
উক্ত মামলার আসামী ছালমা, তাছলিমা ও মোসলেমসহ বাবুল, ইব্রাহিম, কিরণ, ফিরোজ আহম্মেদ, আরিফ, ইমরান, মাজহারুল, শিমুল গং তাহাদের হাতে থাকা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতারিভাবে বাইরাইয়া মোখলেছের সারা শরীরে মারাত্মক জখম করে। মোখলেছ চিৎকার দিয়ে অজ্ঞান হইয়া পড়িয়া গেলে তাহার স্ত্রী হালিমা, জমশেদ, মাহাতাব, হেলিম এবং জোসনা দৌড়াইয়া আগাইয়া আসিলে আসামী ফারুক খুন করার উদ্দেশ্যে হালিমার মাথা বরাবর বারি মারিলে হালিমা তাহা বাম হাত দিয়ে ফিরাইলে কবজির নিচে লাগিয়ে হাড়ভাঙ্গা জখম হয়। এজাহার নামীয় আসামী শিমুল ও আরিফ তাহাদের হাতে থাকা লোহার রড দিয়ে জমশেদকে বাইরাইয়া শরীরের বিভিন্ন স্থানে বেদনাদায়ক জখম করে। এদিকে আসামী শফিকুল এবং রবিন তাহাদের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে মাহাতাব ও হেলিমকে বাইরাইয়া শরীরের বিভিন্ন স্থানে বেদনাদায়ক জখম করে। ওই দিন জখমীদের ডাক চি ৎকারে এলাকার লোক আগাইয়া আসিয়া জখমীদের চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল এবং জখমী হেলিমকে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জখমী মোখলেছ ০৯/১০/১৯ ইং তারিখে ভোর ৫ ঘটিকার সময় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় জখমী সকলেই চিকিৎসা কাজে ব্যস্ত থাকার সুযোগে আসামীরা ফিরোজের নেতৃত্বে সকল আসামীগন আমার ভগ্নিপতি ও তাহার ভাইদের বাড়ী ঘরে ঢুকিয়া স্টিলের আলমীরা ভাঙ্গীযা সোনাদানা যাবতীয় মালামাল চুরি করিয়া নিয়া যায়। এমনকি পলাতক আসামীরা বিভিন্ন লোকজনদের মাধ্যমে আমাদের হুমকী ধমকি দিচ্ছে আমাদের বিরুদ্ধে লুটপাটের মামলাসহ বিভিন্ন হয়রানিমূলক মামলা দিবে। উক্ত আলোচিত মামলাটি তদন্তভার বর্তমানে পিবিআই এর দায়িত্ব রয়েছে। কিন্তু একমাস চলে গেলেও এখন পর্যন্তও প্রধান আসামীরা গ্রেফতার হচ্ছে না।
এ ব্যাপারে পরিবারবর্গ ও এলাকার সচেতন মানুষের দাবী দ্রুত পলাতক আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।