সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

জানা গেল গুলতেকিনের স্বামী আফতাফ আহমেদের আসল পরিচয়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৪৪০ বার পড়া হয়েছে

‘সাবধানে পা ফেলছি বলে এমনটা ভেবো না, সবার পিছু হাঁটতে থাকা চিরকালের স্বভাব, এই বামনের কিছুই তো নেই আকাশ জোড়া অভাব, তোমার না হয় গেরস্থালি, আমার থাকুক কোনা। আলগোছে পা ফেলছ বলে এমনটা ভেবো না, উটপাখিদের মতো করে পালিয়ে আছো তুমি। আমি না হয় ভিন গাঁ থেকে এসেছি মৌসুমী, তোমার নিরব ভ্রুকুটিতে আমার প্রণোদনা’-গত ১০ জুন গুলতেকিনকে উৎসর্গ করে এমনি একটি কবিতা ফেসবুকে নিজের দেয়ালে পোস্ট করেছিলেন আফতাব আহমেদ।

হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান এই কবি আফতাব আহমেদকে বিয়ে করেছেন দুই সপ্তাহ আগে। ছোট পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় গুলতেকিনের বাসায়। তাদের বিয়ের খববে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া।

কে এই আফতাব আহমেদ? হুমায়ূন আহমেদের সঙ্গে ডিভোর্সের ১৬ বছর যাকে বিয়ে করে সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখলেন গুলতেকিন। জানা গেলো,কবি আফতাব আহমেদ বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব।

১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) অডিট ও অ্যাকাউন্টস ক্যাডারে যোগ দেন তিনি। এছাড়া সোয়ান হাউজিং গ্রুপে আঞ্চলিক কমিউনিটি ডেভলপমেন্ট কর্মকর্তা ছিলেন। বাংলাদেশ বেতারেও কাজ করেছেন। আবু জর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজের লেকচারারও ছিলেন আফতাব আহমেদ।

২০১৭ সালে গুলতেকিন খান ও আফতাব আহমেদের যৌথভাবে লেখা একটি কাব্যনাটকের বই প্রকাশ করেছিলো তাম্রলিপি। বইটির নাম ‘মধুরেণ’।

প্রায় সাত আট বছর ধরেই মন দেওয়া নেওয়া চলছিলো আফতাব-গুলতেকিনের। অবশেষে ৫৬ বছর বয়সে আফতাবকে বিয়ে করলেন গুলতেকিন।

গত ২ আগস্ট আফতাব আহমদের জন্মদিনে গুলতেকিন নিজের ফেসবুক ওয়ালে ‘তোমার জন্যে মাত্রা বৃত্তে’ শিরোনামে একটি কবিতা পোস্ট করেন, এতে বোঝা যায় দুজনের সম্পর্কটা কেমন?

কবিতাটি এমন, ‘তোমার জন্যে মাত্রা বৃত্তে লিখবো বলে যখন ভাবি, ছিপের তিন মাল্লা মিলে হারিয়ে ফেলে নাকের ছবি, যখন ভাবি তোমায় নিয়ে উঠবো গিয়ে নতুন তীরে, শ্যাওলা জলে নোলক খুঁজে পানকৌড়ি যায় না ফিরে।, এমন একটা ছন্দ পেতাম তোমায় নিয়ে মুখ ঢাকা যায়, বৈঠা হেনে ছিপটি টেনে হয়ে গেছি আজ অসহায়, ঝড়ে ডোবার জাহাজ তুমি নও যে সেটা সবাই জানে, তোমার কিছু যায় আসে না মানে কিংবা অসম্মানে।, তোমার জন্যে মাত্রা বৃত্তে লিখবো বলে ভাবতে থাকি, নাগরদোলায় একটু সময়, আর কিছুটা থাকুক বাকি।

জানা গেছে, দুই সপ্তাহ আগে বিয়ের পর আমেরিকায় চলে গেছেন গুলতেকিন। শিগগিরই সেখান থেকে ফিরে বন্ধু-বান্ধব সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার কথাও রয়েছে। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, অনেকেই গুলতেকিন ও আফতাবকে শুভেচ্ছা জানাচ্ছেন।

প্রায় সাত-আট বছর ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আফতাব আহমেদের সঙ্গে গুলতেকিনের বন্ধুত্ব। তাদের এই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে গড়ায়। সেই প্রেমের পরিণতি এই বিয়ে।

আফতাব আহমদ অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে।কবি আফতাব আহমেদ ও তার ব্যারিস্টার স্ত্রীর বিচ্ছেদ ঘটে ১০ বছর আগে। তার একমাত্র সন্তান লন্ডনে লেখাপড়া করছেন। অন্যদিকে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক হুমায়ূন আহমেদকে বিয়ে করেছিলেন গুলতেকিন। তাদের বিচ্ছেদ হয় ২০০৩ সালে। তাদের এক ছেলে ও তিন মেয়ে। ২০০৫ সালে শাওনকে হুমায়ূন বিয়ে করলেও গুলতেকিন এতদিন করেননি। হুমায়ূন আহমেদের মৃত্যুর সাত বছর পর বিয়ে করলেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com