সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ডরমিটরি লেক থেকে বনপ্রহরীর মাছ শিকারের অভিযোগ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৩৪৬ বার পড়া হয়েছে

লাউয়াছড়া জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরি লেক থেকে বনপ্রহরীর অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ উঠেছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ৩ নং গেইট বাগমারা ক্যাম্পের (ফুলবাড়ি চা বাগান সংলগ্ন) স্টুডেন্টদের ডরমিটরি লেক থেকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গোপনে বনপ্রহরী বুলবুল তার সহযোগী কয়েকজনকে নিয়ে অবৈধভাবে প্রায় ৩ মন মাছ শিকার করার অভিযোগ উঠেছে। মাছ শিকারের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় লোকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে বনপ্রহরী বুলবুল সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি স্টুডেন্ট ডরমেটরি লেকে জাল ফালানোর কথা স্বীকার করলেও এড়িয়ে যান মাছ শিকারের কথা। কিন্তু অনুসন্ধান করে দেখা যায়, মাছ শিকারের প্রমান হিসেবে লেকের পাশে ছোট ছোট অসংখ্য মরা মাছ এবং ঘোলা পানি।

বিশস্ত সুত্রে জানা যায়, লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরি লেক থেকে শিকারকৃত মাছের কিছু অংশ তার সহযোগীদের প্রদান করেন খাওয়ার জন্য, তবে বেশিরভাগ মাছ বুলবুল নিয়ে যায় তার নিজ দায়িত্বে। মাছ শিকারের কথা লাউয়াছড়া স্টুডেন্টদের ডরমেটরির দায়িত্বে থাকা কয়েকজনের সাথে আলাপকালে জানা যায়, লেক থেকে জাল ফালানোর বিষয়টি তারা স্বচক্ষে দেখেছেন। তবে মাছ নেওয়ার সময় তারা কাজে ব্যস্ত ছিলেন, বিধায় দেখেন নি।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা (বন্যপ্রাণী) আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই, তবে লোকমুখে শুনেছি। আরো জানতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান বলেন, মাছধরা বিষয়টি তিনি জানেন না, তবে তদন্ত সাপেক্ষে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জীববৈচিত্র্য রক্ষা কমিটি কমলগঞ্জ শাখার সহ-সভাপতি অজানা আহমদ কামরান বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা (জীববৈচিত্র্য রক্ষা কমিটি) লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণীর একমাত্র পানির উৎস স্টুডেন্ট ডরমিটরি লেকে বন্য প্রাণীর খাবারের স্বার্থে, বিশেষ করে মেছোবাঘ সহ বিভিন্ন প্রাণীর জল ও খাবারের উৎস এই লেকটিতে অনেক আন্দোলন করে লেকে বন বিভাগ ও লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় মাছ অবমুক্ত করি, কিন্তু এভাবে মাছ শিকার করা মানে জীববৈচিত্র্যের খাবার সংকট তৈরি করা এবং তাদের প্রজনন ক্ষেত্রে বাধা সৃষ্টি করা। পরিবেশবাদী, স্থানীয় জনসাধারণ ও ট্যুর গাইডরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com