কবি রবীন্দ্র নাথ ঠাকুরের সিলেট আগমনের শত বর্ষ পূর্তি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে শনিবার এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকাল (১৬ নভেম্বর) ১১টায় উপজেলা সদরস্থ আম্বিয়া কেজি স্কুলে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আম্বিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাতা মো. সালাহ উদ্দীনের সভাপতিত্বে ও সাংবাদিক সাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালযের ভাষা বিজ্ঞানী ড. সেলু বাসিত। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের নাট্য কলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. কারুজ্জামান মিয়া, তাজপুর ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক ড. রঞ্জীৎ সিংহ, কুলাউড়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, কথা সাহিত্যিক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন (নিপু), কমলগঞ্জ উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান, বাংলাদেশ মণিপুরী আবিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজীৎ সিংহ ও মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহ।
আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশ গ্রহনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলে সাগত বক্তব্য রাখেন আম্বিয়া কেজি স্কুলের অধ্যক্ষ মমতা সিনহা। আলোচনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, মণিপুরী সাহিত্য পত্রিকা পৌড়ি-ও সম্পাদক সুশীল কুমার সিংহ, সাংবাদিক মুজিবুর রহমান, অ্যাড. সানোয়ার হোসেন ও কমলগঞ্জ উপজেলার প্রাক্তন সমাজ সেবা কর্মকর্তা সুরজীৎ পাল। আলোচনার ফাঁকে কবি গুরু রবীন্দ্র নাথের একটি কবিতা আবৃত্তি করেন মুক্তিযোদ্ধা সন্তান সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মো. আজিজুর রহমান ।
আলোচনা সভায় প্রধান অতিথি ড. সেলু বাসিত বলেন, রবীন্দ্র নাথ উপলব্ধি করেছিলেন বাংলার রাষ্ট্রসীমা গতে শ্রহিট্ট বিচ্ছিন্ন হলেও বাঙালীর আত্মপরিচয় সঙ্গতা থেকে বিচ্ছিন্ন নয়। ১৮৭০ এর দশকে বাংলার বৃহত্তর জীবনের ভৌগলিক ও প্রশাসনিক অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কিন্তু ১৯০৫-এ বঙ্গভঙ্গ ঢাকাকে কেন্দ্র করে পূর্ববাংলা ও আসাম প্রদেশ গঠন করা হলে পূনরায় বাংলার সাতে যুক্ত করা হয়। শ্রীহট্টকে কিন্তু নানা রাজনৈতিক মেরুকরণের কারণে ১৯১২ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হলে আসাম প্রদেশের সাথে শ্রীহট্ট/সিলেট যুক্ত হলে বৃহত্তর শ্রীহট্ট সিলেট অঞ্চলে অসন্তোষ দেখা দেয়। প্রত্যন্ত গ্রামসহ শহর হাট বাজারে প্রবল আন্দোলন সৃষ্টি হয়, আইন পরিষদের সদস্যবর্গ বিবৃতি-প্রতিবাদ পত্র প্রেরণ করেন। ১৯১২ খ্রিস্টাব্দে স্থানীয় জমিদার-পেশাজীবি-আইনজ্ঞরা প্রতিবাদ সংরক্ষিত স্মারকপত্র প্রেরণ করেন লর্ড হার্ডিঞ্জ বরাবরে।
ধারাবাহিকভাবে “বাংলায় ফিরে যাওয়া” নিয়ে রাজনৈতিক ও বৃদ্ধিবৃত্তিক প্রচেষ্ঠা দীর্ঘদিন সিলেটের সামাজিক আন্দোলনে আলোড়নে ব্যাপৃত ছিলো। এই পরিপ্রেক্ষিতে ১৯১৯ সালে রবীন্দ্র নাথ ঠ্কাুরের শ্রীহট্টে ভ্রমণ ছিলো তাৎপর্যবাহী, বাঙালী সত্তার এই আত্ম সংকট রবীন্দ্র নাথকে স্পর্ষ করেছিলো বলেই আমরা পেয়েছি “শ্রীভূমি” কবিতা। এছাড়া প্রথম বিশ্বযুদ্ধের (১৯১৪) আবহ শেষে সমকালের রাজনৈতিক সম্প্রদায়গত দ্বিধা,জাদিক-আন্তর্জাতিক আন্দরপ্রবাহী স্পন্দন, প্রদেশের মধ্যবিত্ত তারণ্যের স্বকালব্ধি মানবিক চৈতন্য ধারার উন্মেষ সর্বোপরি ১৯১৭ সালে পুঞ্জিত মানসে পৃথিবীতে রুনা বিপ্লবের যুগান্তকারী পরিবর্তনের প্রেক্ষাপটে শ্রীহট্টে রবীন্দ্র নাথ ভ্রমণ প্রজ্জ্বোল আশীর্বাদের সম্ভাবনায় প্রত্যয় হলো শ্রীহট্ট স্বারস্বত সমাজ।
আলোচনা সভার মুখ্য আলোচক রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের নাট্য কলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, বাঙ্গালী হিসেবে নিজেদেও প্রয়োজনে কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরকে জানতে হবে ও বুঝতে হবে। এ জন্য রবীন্দ্র বিষয়ে বেশী করে পড়তে হবে। রবীন্দ্র জয়ন্তী পালন করতে হবে।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পর্বে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের শিল্পী ও স্থানীয় শিল্পীরা রবীন্দ্র সংগীত পরিবেশন করে উপস্থিত অতিথি, অভিভাবক ও দর্শক ¯্রােতাদের মুগ্ধ করেন।