সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

কার্তিক-দামোদর মাস উপলক্ষে কমলগঞ্জে সপ্তাহব্যাপী আলোচনা ও দীপ-দান প্রজ্বলন

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৪৪৩ বার পড়া হয়েছে

একটি ব্যতিক্রমী বৈদিক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভর্য্যরে মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী উদযাপিত হল কার্তিক-দামোদর মাস।

এ উপলক্ষে ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর রোববার গভীর রাত পর্যন্ত সপ্তাহব্যাপী নানা আয়োজনে করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামে শৈব যোগী সংঘ। প্রতিদিন রাত ৯ টা থেকে ধর্মীয় আলোচনা ও দীপ-দান (প্রদীপ প্রজ্বলন) করা হয়। ১৭ নভেম্বর রোববার রাত ৯ ঘটিকায় শুরু হয় বৈদিক আলোচনা সভা। সভায় মূল আলোচনা করেন শৈব যোগী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শ্রীনিবাস দেবনাথ। রাত ১১টায় শত শত ভক্তবৃন্দ যোগী ও যোগীনিরা এক সাথে দীপ-দান (প্রদীপ প্রজ্বলন) করে ধর্মীয়স্থল আলোকিত করেন। এসময় সকলে মিলে ভগবানের নাম স্মরণ করেন এবং শঙ্খধ্বনি বাজান। ধর্মীয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন শৈব যোগী সংঘের লক্ষ্মীপুর শাখার সভাপতি সাংবাদিক পিন্টু দেবনাথ, সিদ্বেশ্বরপুর শাখার সাধারণ সম্পাদক বিকাশ দেবনাথ, হরিস্মরণ শাখার সাধারণ সম্পাদক অপু দেবনাথসহ শৈব যোগী সংঘের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বেদান্ত বিশ্লেষণ, দামোদর মাসের তাৎপর্য্য, দীপ-দানের মহাত্ম ও জগতের কল্যাণ সম্পর্কে আলোকপাত করা হয়। সবশেষে মহা প্রসাদ বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com