সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

কিশোরগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা, ২ হাজার ৪ শত কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৯৫২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ হাজার ৪ শত নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

আজ সোমবার বিকেলে থেকে রাত পর্যন্ত জেলা শহরের বড় বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা।  এসময় উপস্থিত ছিলেন-জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন, পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ কার্যালয়ের সিনিয়র কেমিষ্ট কাজী সুমনসহ র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে থেকে রাত পর্যন্ত জেলা শহরের বড় বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি করার দায়ে মজিবুর রহমান ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সেলিম স্টোরকে ১৫ হাজার টাকা ও আবুল কালাম স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ২ হাজার ৪ শত কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com