সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

তিন বছর ধরে মায়ের সঙ্গে শিকলবন্দি আওলাদ!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৫১৫ বার পড়া হয়েছে

তিন বছর ধরে মায়ের সঙ্গে শিকলবন্দি রয়েছে মো. আওলাদ হোসেন (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোর। আওলাদ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর এলাকার মৃত ট্রাকচালক আল-আমিনের ছেলে।

১৩ বছরের কিশোর ছেলে আওলাদের মাথায় সমস্যা। এ জন্য সে হারিয়ে যেতে পারে এমন ভয়ে শিকল দিয়ে ছেলেকে বেঁধে রেখেছেন। মা যেখানে যাচ্ছেন, ছেলেও যাচ্ছে সেখানে। সারাক্ষণ শিকলে বাঁধা অবস্থায় দিন কাটাচ্ছে তার।

মঙ্গলবার সকালে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি সড়কের ফুটপাতের গ্রিলে আওলাদকে বেঁধে রেখে একটি ভিক্ষার বাটি হাতে বলছিলেন আওলাদের মা সালমা বেগম। এ সময় তিনি বলেন, ১১ বছর আগে শিশু ছেলে আওলাদকে কোলে ও পাশের সিটে স্ত্রী সালমাকে বসিয়ে আল আমিন ট্রাক চালিয়ে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জের নেওড়া ব্রিজে একটি সড়ক দুর্ঘটনায় পতিত হন তারা।

ওই সময় তিন বছরের শিশু আওলাদ হোসেন স্মৃতিশক্তি হারিয়ে বেঁচে যায়। কিন্তু আল আমিন তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। ওই ঘটনায় ট্রাকের হেলপার জোবায়েরও একটি পা হারায়। কিন্তু ভাগ্যক্রমে ট্রাকে থাকা সালমা বেগমের কিছু হয়নি।

সালমা বেগম জানান, ওই অ্যাক্সিডেন্টে ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও আমার স্বামী আল আমিনকে বাঁচাতে পারিনি। একমাত্র সন্তান আওলাদ হোসেনও স্মৃতিশক্তি হারিয়ে মানসিক ভারসাম্যহীন। তাই তাকে সবসময় শিকল দিয়ে বেঁধে রাখতে হয়।

ভারসাম্যহীন সন্তানকে দেখার কেউ নেই। আগে অন্যের বাসায় ঝিয়ের কাজ করেছি। এখন তাকে একা রেখে কোথাও কাজ করতে যেতে পারি না। তাই সঙ্গে সঙ্গে রাখতে হয়।

সালমা বেগম আরও জানান, তিনি গাজীপুর সিটি করপোরেশনের চা-বাগান এলাকার আরজানের বোন রাশিদা আক্তারের একটি টিনশেডে ১৫০০ টাকায় ভাড়া থাকেন। পুরান ঢাকার মিজানুর রহমান নামে একজন মুক্তিযোদ্ধা তাকে মাসে দুই হাজার টাকা দেয়। ওই টাকা দিয়ে বাসা ভাড়া ও মানুষের কাছে হাত পেতে দুমুঠো আহার জোগাতে হয়। টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছি না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com