সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অতিরিক্ত দামে লবণ বিক্রির খবর পেয়ে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজারের উদ্যোগে কমলগঞ্জের শমশেরনগর স্টেশন সড়কের একটি আড়তে অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ৮টায় পরিচালিত অভিযানে মেসার্স হাজী ইয়াকুব এন্ড সন্সকে ১০ হাজার টাকা নগত জরিমানা করে তা আদায় করা হয়েছে। তাছাড়া পাশাপাশি ক্রেতাদের ন্যায্য মূল্যে পেঁয়াজ প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে শমশেরনগর বাজার ও আশপাশের এলাকায় তদারকি অভিযান পরিচারিত হয়। জাতীয় ভোক্তা অধিকার মৌলভীবাজারের সহকারি পরিচালক মো. আল আমীনের নেতৃত্বে পুলিশি সহায়তায় বুধবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।