মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

২৬১৩ কোটি টাকার আয়কর আদায়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৪২১ বার পড়া হয়েছে

করদাতাদের অভূতপূর্ব সাড়ার মধ্য দিয়ে শেষ হলো এবারের আয়কর মেলা। মেলায় দুই হাজার ৬১৩ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৬৬৮ টাকার রেকর্ডসংখ্যক আয়কর আদায় হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতবার এর পরিমাণটা ছিল দুই হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা।

এনবিআরের তথ্যানুসারে, এবার ঢাকার মতো দেশের আটটি বিভাগ, ৫৬টি জেলা, ৫৬টি উপজেলাসহ মোট ১২০টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইন গ্রহণ, ই-পেমেন্ট, ই-ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থা ছিল। মেলার বিশেষ আকর্ষণ মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণ করে করদাতারা রকেট, নগদ, বিকাশ ও শিওর ক্যাশের মাধ্যমে আয়কর জমা দিতে পেরেছেন। ১৪ নভেম্বর শুরু হওয়া এ মেলা শেষ দিন ছিল গতকাল বুধবার।

বুধবার অফিসার্স ক্লাবে আয়কর মেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আয়কর মেলা আজ শেষ হলেও ৩০ নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া কর অঞ্চলে আয়কর রিটার্ন জমা দেয়া যাবে। মেলার পরিবেশে যেন কর অফিসগুলোতে করদাতারা করসেবা গ্রহণ করতে পারেন সেজন্য কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন তিনি।

শেষ দিনেও করদাতাদের পদচারণায় মুখর :
দশম আয়কর মেলার শেষ দিনেও করদাতাদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। করদাতাদের সুবিধার্থে সকাল ৮টা থেকেই মেলার কার্যক্রম শুরু হয় এবং বিকাল ৫টার পরিবর্তে বিরতিহীনভাবে রাত ৮টা পর্যন্ত করসেবা দেয়া হয়।

এবারের আয়কর মেলায় সর্বমোট ছয় লাখ ৫৫ হাজার ৯৫ জন করদাতা তাদের আয়কর রিটার্ন দাখিল করেন। গত বছর মেলায় দাখিলকৃত রিটার্ন সংখ্যা ছিল চার লাখ ৮৭ হাজার ৫৭৩। এবারের মেলার বিশেষ আকর্ষণ ছিল মোবাইল ব্যাংকিং সুবিধা। এছাড়া ই-পেমেন্ট এর মাধ্যমে করদাতারা রকেট, নগদ, বিকাশ, ইউপে শিওর ক্যাশ, ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে তাদের আয়কর জমা দিতে পেরেছেন।

আয়কর মেলায় সাত দিনে ই-পেমেন্টে ছয় হাজার ৪২০ জন সেবা গ্রহণকারী চার কোটি ৫৯ লাখ টাকা কর দিয়েছেন।

মেলার শেষ দিন সারাদেশে সেবা গ্রহণকারী তিন লাখ ৫০ হাজার ৭৯৫ জন এর মধ্যে রিটার্ন দাখিল করেছেন এক লাখ ১৫ হাজার ১৮৫ জন। আয়কর আহরণ হয়েছে ৫৯৭ কোটি এক লাখ ৬৪ হাজার ৫৪৮ টাকা। নতুন ইটিআইন ছয় হাজার ১৩০টি।

আয়কর মেলায় সারাদেশে মোট সাত দিনে সেবা গ্রহণকারী ১৮ লাখ ৬৩ হাজার ৩৮৭ জনের মধ্যে রিটার্ন দাখিল করেছে ছয় লাখ ৫৫ হাজার ৯৫ জন। আয়কর আহরণ হয়েছে দুই হাজার ৬১৩ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৬৬৮ টাকা। নতুন ইটিআইন নিয়েছে ৩২ হাজার ৯৬১ টি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com