মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

ইসলাম ধর্ম নিয়ে যে চমৎকার কথা বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৫২৬ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসলামের ভিত্তি হলো মানবিক মূল্যবোধ। অর্থোডক্স খ্রিস্টধর্মের ভিত্তিও মানবিক মূল্যবোধ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আয়োজিত ‘অর্থোডক্স ও ইসলাম—শান্তির ধর্ম’ শিরোনামের এক সম্মেলনে এই কথা বলেন। এই সম্মেলনে রুশ প্রেসিডেন্টের বক্তব্য পাঠ করেন কিরগিজস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই উদোভিচেনকো।

পুতিন তার বক্তব্যে উল্লেখ করেন, ইসলাম ও অর্থোডক্স খ্রিস্টধর্ম মানুষকে ভালোবাসা, সম্মান করা এবং ন্যায়বিচারের ওপর গুরুত্বারোপ করেছে। এই কারণে নাগরিক শান্তি ও ঐক্যকে শক্তিশালী করতে রাশিয়া ও কিরগিজস্তানের সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সহযোগিতা করছে উভয় দেশের ধর্মীয় সংগঠনগুলো।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ইতিবাচক ঐতিহাসিক অভিজ্ঞতা, বিশ্বাস, বন্ধুত্ব, পারস্পরিক সম্মান ও উপলব্ধিগুলো টিকিয়ে রাখা উচিত।

তার মতে, উভয় দেশের প্রভাব বিস্তারকারী ধর্মীয় ব্যক্তিত্ব, সরকারি সংস্থার প্রতিনিধি এবং বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞ সম্প্রদায়ের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলন খুবই সময়োপযোগী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com