মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

সিরাজগঞ্জে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৪৬৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। শুক্রবার সকালে সিরাজগঞ্জ এম এ মতিন কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এছাড়া ঢাকা-বগুরা, ঢাকা-সিরাজগঞ্জ-ঢাকা-নাটোর সকল অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। অধিকাংশ বাস কাউন্টার বন্ধ দেখা গেছে।

এর আগে বুধবার নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন ধর্মঘট শুরু করে বাস ও ট্রাক চালকরা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হলেও সিরাজগঞ্জে ২য় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাংগানিক সম্পাদক দুলাল শেখ দুলু জানায়, সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধনসহ নয় দফা দাবিতে শ্রমিকরা নিজেই থেকে বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি করছে । তারা মালিকদের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেছে । শ্রমিকরা না চাইলে গাড়ি চালানো যাবে না ।

টানা পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনের ওপর চাপ অনেক বেশি। যাত্রী সংখ্যাও স্বাভাবিকের চেয়ে বেশি। তবে সিট না পেয়ে অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন ট্রেনে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com