১০২ টাকা থেকে ৩০০ টাকা দৈনিক মজুির ঘোষণা করার দাবি জানিয়েছেন চা শ্রমিকরা। চা শ্রমিকরা দাবি জানিয়ে বলেন ১০২ টাকা মজুরি দিয়ে চা বাগানের পাঁচ, সাত সদস্যের শ্রমিক পরিবার চালানো সম্ভব হচ্ছে না। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১১টায় মৌলবীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরস্থ বাংলাদেশ সাংবাদিক সমিতির কমলগঞ্জ ইউনিটের কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় চা শ্রমিক নেতৃবৃন্দ এ দাবি জানিয়েছেন।
মতবিনিময় সভায় চা শ্রমিক নেতা ও ইউপি সদস্য সীতারাম বীন রিখিত বক্তব্য পাঠ করে বলেন, বাংলাদেশে চা শিল্পে নিয়োজিত চা শ্রমিকরা যুগযুগ ধরে অবহেলিত। চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবী করায় বিগত ৬ অক্টোবর ২০১৮ সনের চুক্তি মোতাবেক চা শ্রমিকদের ৮৫ টাকা থেকে মাত্র ১৭ টাকা বৃদ্ধি করে এ ক্লাস চা বাগানে ১০২ টাকা নির্ধারণ করা হয়। আর বি ও সি ক্লাস চা বাগানে মজুরি আরও কিছুটা কম। মজুরি চুক্তির মেয়াদ শেষ হওয়ার ২০ মাস পর এই মজুরি বৃদ্ধি করা হয়।
কিন্তু বর্তমান সময়ে ১০২ টাকা মজুরিতে চা বাগানে কর্মরত শ্রমিকরা পাঁচ, সাত সদস্যের পরিবার নিয়ে দৈনিক একবেলা জীবন ধারন করা সম্ভব হচ্ছে না। রেশন ও পর্যাপ্ত নয়। সপ্তাহে রেশন দেয়া হয় নি¤œমানের ৩ কেজি ২৭০ গ্রাম আটা বা চাল। শ্রম আইন ও শ্রম বিধি অনুযায়ী আমাদের চা শ্রমিকদের যেসব সুযোগ সুবিধা রয়েছে সেখান থেকেও সুকৌশলে চা বাগানে নিরক্ষর সাধারণ শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। ফলে চা বাগান শ্রমিক পরিবার সদস্যরা নুন্যতম খাবার খেয়ে জীবন ধারণের জন্য বিভিন্ন মহল থেকে দৈনিক মজুরি দেয়ার দাবি উঠছে।
উপস্থিত চা শ্রমিক নেতৃবৃন্দ সাংবাদিকদের আরো বলেন, ২০০৯ সালে তৎকালীণ শ্রমমন্ত্রী দৈনিক ১৫০ টাকা, ২০১৪ সালে সমাজকল্যাণ মন্ত্রী ২০০ টাকা, ২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার প্রস্তাব করেন। কিন্তু সেই প্রস্তাব বিবেচনায় আনতে সরকারের কাছে দাবি জানান তারা। যদি ৫শত টাকা করার সম্ভব না হয় তাহলে বাঁচার মতো নুন্যতম ৩০০ টাকা দৈনিক মজুরি ঘোষনার দাবী জানিয়েছেন সরকারের কাছে। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন, গোপাল কানু, রাম সিং, সনজয় কৈরী, ইউপি সদস্য নমিতা সিং,মনি গোয়ালা প্রমুখ।