মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

কুমিল্লায় রেল লাইনের পাশ হতে দুই তরুনীর লাশ উদ্ধার!

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৭১০ বার পড়া হয়েছে

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এক নারী (৩৫) নিহত হয়েছেন। অপরদিকে, রেল লাইনের পাশ থেকে অন্য নারীর (৩২) লাশ উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ তরুনী দুই জনের লাশ উদ্ধারের পর মর্গে পাঠিয়েছেন। তবে শুক্রবার রাত্র পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়- শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেল স্টেশন এলাকা থেকে ট্রেনে কাটা পড়া এক নারীর মরদেহ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। এর আগে একই দিনে সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথে জেলার লালমাই উপজেলার ফয়েজগঞ্জ বাজার এলাকার মিয়াাজি বাড়ী সংলগ্ন রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (৩২) আরেক নারীর লাশ উদ্ধার করেছিলো রেলওয়ে পুলিশ।

এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন। তিনি জানান, উদ্ধার হওয়া দু’টি লাশের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। লাশগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com