মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

কিশোরগঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে যুবক আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৬১৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ মো: জীবন মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। ইয়াবাসহ আটক হওয়া যুবক মো: জীবন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকার আবুল হাশেমের ছেলে। সে একজন ইয়াবা ব্যবসায়ী।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, শুক্রবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকান্দি এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মো: জীবন মিয়াকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

উক্ত ঘটনায় মো: জীবন মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com