রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দিল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৪৯২ বার পড়া হয়েছে

দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনীরা নির্যাতিত। দীর্ঘদিন ধরে ইসরায়েল ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে আসছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনিদের বাড়ি-ঘর ও জায়গা দখলকে বৈধ বলে ঘোষণা দিয়েছেন।

মার্কিন প্রশাসনের এ সম্মতির সমালোচনা করেছেন খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এদিকে কানাডা ১০ বছর পর প্রথম ফিলিস্তিনের পক্ষে কোনো জাতিসংঘ প্রস্তাবে ভোট দিল। এর আগে ধারাবাহিকভাবে দেশটি ইসরায়েলের পক্ষেই ভোট দিয়েছে।

ফিলিস্তিনের পশ্চিম তীরে দীর্ঘদিন মুসলিমদের বসত-বাড়ি ও জায়গার অন্যায় দখলদারিত্বকে মার্কিন প্রশাসন অবৈধ বলে আসছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থান থেকে সরে আসে। এতে পোপ ফ্রান্সিস ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন এবং তাদের অবস্থান পরিবর্তনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পোপ ফ্রান্সিস বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থান পরিবর্তন করায় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা ব্যাহত হবে।’ ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের এ অবৈধ দখলদারিত্বকে মার্কিন প্রশাসন বৈধতা দেয়ায় কানাডাও তাদের নিজের অবস্থান পরিবর্তন করেছে।

দেশটি আগে দখলদার ইসরায়েলকে সমর্থন করলেও গত দশ বছরে এই প্রথম কানাডা ফিলিস্তিনি জনগণের পক্ষে জাতিসংঘ রেজুলোশনে ভোট দিয়েছে। কানাডা মনে করে ফিলিস্তিনিদের আত্ননিয়ন্ত্রণের অধিকার রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com