শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল।

উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’–এর আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কংগ্রেসের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে কৃষক পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম, আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

স্টল পরিদর্শন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান স্বাগত বক্তব্য দেন। এ সময় ‘পার্টনার’ প্রোগ্রামের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন। এছাড়াও পার্টনার কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ফজলে হুদা বাবুল কৃষিকে বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার পলাশ উদ্দীন, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং পার্টনার প্রোগ্রামের আওতাভুক্ত কৃষক-কৃষাণীরা। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com