রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

মাদ্রাসার সুপার হলেন হিন্দু সংগঠনের নেতা উত্তম কুমার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৫৬০ বার পড়া হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পেয়েছেন উত্তম কুমার গোস্বামী নামে হিন্দু সংগঠনের এক নেতা। তিনি উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক এবং বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, গত ৩১শে অক্টোবর মাদ্রাসার সুপার অবসরে যান। এরপর সহকারী সুপার মো. হাসান আলীকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব প্রদান করা হয়। এরই মাঝে সুপার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে ভারপ্রাপ্ত সুপার প্রার্থী হওয়ায় আমরা ম্যানেজিং কমিটি উত্তম কুমার গোস্বামীকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব প্রদান করেছি। মাদ্রাসার নতুন সুপার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পাওয়া উত্তম কুমার গোস্বামী বলেন, ম্যানেজিং কমিটি আমাকে দায়িত্ব দেয়ার পর গত বুধবার আমি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছি। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার আপ্রাণ চেষ্টা করব। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার বলেন, সহকারী সুপার প্রার্থী হওয়ায় উত্তম কুমার গোস্বামীকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব প্রদান করা হয়েছে। আমরা আশা করছি, তিনি নিষ্ঠার সঙ্গে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com