মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

ভৈরবে ৫১দিনের ব্যবধানে একই স্থানে ৩ বার ট্রেন লাইনচ্যুত, কর্তৃপক্ষ বলছেন “এটা অস্বাভাবিক নয়”

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৭৫৬ বার পড়া হয়েছে

ভৈরব রেলওয়ে ষ্টেশনে ভৈরব-ময়মনসিংহ রেল পথের আউটার সিগন্যাল এলাকায় একই স্থানে বিগত ৫২ দিনে ৩বার ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উদ্ধার কাজ শেষ হতে প্রতিবারই সময় লেগেছে কমপক্ষে ৫/৬ ঘন্টা। ফলে ওই সময় এ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে করে এ রুটে ট্রেনে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী চরম দূর্ভোগে পড়েন । তবে বার বার ট্রেন লাইনচ্যুতির ঘটনা অনুসন্ধানে কি কারনে একই স্থানে বার বার এসব ঘটনা ঘটছে এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোন মাথা ব্যাথা নেই। বরং এসব ঘটনাকে স্বাভাবিক বলেই দাবি করছেন কর্তৃপক্ষ। এদিকে যাত্রীরা বলছেন, এ রুটে মান্দাতামলের রেল লাইনগুলো অকেজো হয়ে ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাছাড়া রেললাইনের উপর প্রয়োজনীয় পাথর নেই । অনেক জায়গায় স্লিপার,নাট,বল্টু ও লোহাগুলো জরাজীর্ণ হওয়ার কারনে হয়তো একাধিকবার এ দূর্ঘটনা ঘটছে ।

অনুসন্ধানে জানাযায়, গত ২১নভেম্বর বৃহস্পতিবার জামালপুর থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী নাসিরাবাদ মেইল ট্রেনটি ভৈরব রেলওয়ে ষ্টেশনে ঢোকার সময় আউটার সিগন্যালের কাছে বিকট শব্দে দুপুর সারে ১২টার দিকে ট্রেনের ইঞ্জিনের পিছনের ১টি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয় । এতে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভৈরব, ঢাকাগামী এগারসিন্ধু ট্রেনটি কুলিয়ারচর, কিশোরগামী এক্সপ্রেস ট্রেন দৌলতকান্দি ও ভৈরবগামী ময়মনসিংহ লোকাল ট্রেনটি কিশোরগঞ্জে রেলষ্টেশনে আটকা পড়ে যায়। এতে বিভিন্নস্থানে গন্তব্যকারী যাত্রীরা চরমদূর্ভোগ পোহান। পরে খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেনটি বেলা ৩টার দিকে দূর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার কাজ শেষ করলে ট্রেন চলাচল শুরু হয় ।

এর আগে গত ১২অক্টোবর শনিবার বেলা ১টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ২৪২ডাউন লোকাল ট্রেনটি রাত আটটার দিকে ভৈরব রেলস্টেশনের আউটারে পৌছানো মাত্র ট্রেনটির ইঞ্জিনের পেছনের লাইনচ্যুত হয়ে যায়।
১লা অক্টোবর ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একই ট্রেন একই স্থানে একটি বগির ৩টি চাকা লাইনচ্যুত হয়ে ভৈরব-ময়মনসিংহ ৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে ।
সর্বশেষ বৃহস্পতিবারে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রেজাউল করিম ( ভিএমই) কে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা(ডিসিও) শওকত জামিল ও ঢাকা কমান্ড্যান্ট নিরাপত্তা বাহিনী মোঃ জহিরুল হক। কমিটি আগামী ৭ দিনের মধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত রিপোর্ট পেশ করবেন বলে ভৈরব রেলওয়ে অফিস সূত্রে জানাযায়।

এ বিষয়ে ভৈরব-নরসিংদী বিভাগের যান্ত্রিক প্রকৌশলী সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, দূর্ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে লোকবল নিয়ে দ্রুত উদ্ধার কাজ শেষ করি । এখন ট্রেন চলাচল শুরু হয়েছে । তবে লাইন,চাকা,বগি না কি সিগন্যালের ত্রুটির কারনে দূর্ঘটনা ঘটেছে নাকি অন্য কোন কারনে তা তদন্ত করে বলা যাবে ।

এছাড়াও রেলওয়ের পূর্বাঞ্চলের আখউড়া ও ভৈরব বাজার সহকারী নির্বাহী প্রৌকশলী আর এ খাঁন বলেন, ট্রেন যখন প্রতিটি ষ্টেশনে ঢুকে তখন মেইন লাইন থেকে যখন বাঁকা লাইনে যায় আপ এবং ডাউনের সময় ১৬ কিলোমিটার গতি থাকার কথা থাকলেও বাস্তবে তা হয়ে থাকে ৪০ থেকে ৫০ কিলোমিটারেরও বেশি। এছাড়া ইঞ্চিন, কোচ, চাকার ক্রটি থাকার কারণে ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটতে পারে।

এদিকে বাংলাদেশ রেলওয়ের মহা-ব্যবস্থাপক (পূর্বাঞ্চাল) নাছির উদ্দিন আহমেদ বলেন, ট্রেন লাইনচ্যুতির ঘটনা কোনো অস্বাভাবিক কিছু নয়। এটা নিতান্তই স্বাভাবিক। বিভিন্ন কারণে ট্রেন লাইনচ্যুত হয়। তবে বাংলাদেশ রেলওয়ে আগের চেয়ে রেল পথে অনেক নজরদারী ও তদারকী বাড়িয়েছে। এছাড়াও ম্যাকানিক ও ইঞ্জিনিয়ারিং সেকশনে অগ্রাণী ভূমিকার ফলে দূর্ঘটনা বা লাইনচ্যুতের ঘটনা শূন্যের কোঠায় নামানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com