মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

কমলগঞ্জে খাসিয়াদের বর্ষ বিদায় ‘খাসি সেং কুটস্নেম’ উদযাপন

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৪৩৭ বার পড়া হয়েছে

খাসিয়া সম্প্রদায়ের বর্ষ বিদায় ২৩ নভেম্বর। খাসিয়াদের ভাষায় একে বলা হয় ‘খাসি সেং কুটস্নেম’ । বর্ষ বিদায়ের এই অনুষ্ঠান চিরাচরিত ঐতিহ্যবাহী প্রথায় উদযাপন করেন খাসিয়ারা। মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে মাগুরছড়া ও লাউয়াছড়ায় তাদের দু’টি পুঞ্জি রয়েছে।

খাসি সোস্যাল কাউন্সিলের আয়োজনে শনিবার(২৩ নভেম্বর) সকাল ১০টায় লাউয়াছড়ায় স্থানীয় ফুটবল মাঠে এ উৎসব শুরু হয়। বর্ণাঢ্য আয়োজনে (খাসিয়া) বর্ষ বিদায় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন ।

মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ও বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সহ-সভাপতি জিডিসর প্রধান সুচিয়াং-এর সভাপতিত্বে এবারের খাসি বর্ষ বিদায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাশাসক মল্লিকা দে,সম্প্রিতী বাংলাদেশ এর আহবায়ক পীযুষ বন্ধোপাধ্যায় বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপার্সন পিডিশন প্রধান সুচিয়াং সহ সিলেট বিভাগের বিভিন্ন খাসিয়া পুঞ্জির হেডম্যানবৃন্দ।

অনুষ্ঠানস্থল মাগুরছড়া মাঠের এক প্রান্তে বাঁশের খুঁটির উপর প্রাকৃতিক পরিবেশে নারিকেল গাছের পাতায় ছাউনি দিয়ে আলোচনা সভার মঞ্চ তৈরী করা হয়। মাঠের চারপাশে তাদের নিজস্ব পণ্য সামগ্রী নিয়ে মেলায় স্টল বসে। স্টল সমুহে খাসিয়া সম্প্রদায়ের প্রয়োজনীয় সামগ্রী ছাড়াও খেলনা, খাদ্য, পোশাক ও মশলা সামগ্রী স্থান পেয়েছে। বৃহত্তর সিলেট বিভাগের ৭২টি খাসিয়া পুঞ্জি থেকে আগত নারী-পুরুষ, শিশু কিশোররা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে এসে এসব স্টল থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনছেন।

উৎসবের মূল আকর্ষণ ছিল ঐহিত্যবাহী খাসি পোশাক পরে মেয়েদের নাচ-গান, তৈল যুক্ত একটি বাঁশে উঠে উপরে রাখা মোবাইল ফোন গ্রহন, দুটি পুকুরে বড়শী দিয়ে মাছ শিকার,তীর ধনুক খেলা, গুলতি চালানো, র‌্যাফেল ড্র ও মেলা। মাগুরছড়া ইয়ুথ ক্লাবের সভাপতি ফরলী মিয়াঙ, খাসি সোশাল কাউন্সিলের তথ্য সম্পাদক সাজু মারছিয়াঙ বলেন, এ উৎসবের মাধ্যমে তাদের বিলুপ্ত প্রায় সংস্কৃতি ও খেলাধূলাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।
২০১২ সাল থেকে মাগুরছড়া খাসিয়া পুঞ্জির ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে খাসি বর্ষ বিদায় ‘খাসি সেং কুটস্নেম’ পালন করা হচ্ছে। ৭২টি খাসিয়া পুঞ্জির থেকে খাসি নারী পুরুষ, কিশোর- কিশোরীরা এ উৎসবে যোগ দিয়েছেন। আর এখানের সব আয়োজনই প্রাকৃতিক পরিবেশে হচ্ছে। অনুষ্ঠান চলবে সন্ধ্যা পর্যন্ত।

মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিশন প্রধান সুচিয়াং ও লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলা পত্মী জানান. ব্রিটিশ শাসন আমল থেকে ভারদের মেঘালয় রাজ্যে ২৩ নভেম্বর খাসি বর্ষ বিদায় ‘খাসি সেং কুটস্নেম’ পালন করা হয়। পরদিন ২৪ নভেম্বর থেকে শুরু হবে খাসি বর্ষ বরণ (স্ন্যাম থাইমি)। কমলগঞ্জের মাগুরছড়ায় ২০১২ সাল থেকে খাসিয়া পুঞ্জির হেডম্যানদের উদ্যোগে খাসি বর্ষ বিদায় অনুষ্ঠান পালন করা হচ্ছে বলে জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com