মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

সিরাজগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৪২২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার সকালে এই ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল আওয়াল (৩৫)। তিনি বৃ-আঙ্গারু গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। সংঘর্ষে আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আবু তালেব নামে এক বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে বৃ-আঙ্গারু এলাকার রউফ গ্রুপ ও ফজর আলী গংদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গত ১৮ নভেম্বর ফজর আলী গ্রুপের পক্ষের জমির প্রামানিককে চোরাই মোটরসাইকেলসহ পুলিশ আটক করে কারাগারে পাঠায়। তারা ভাবে এ কাজটি রউফ গ্রুপের লোক করিয়েছে। এ নিয়ে উতপ্ত পরিস্থিতি নিরসনে এলাকায় রোববার সকালে সালিশ বৈঠক চলাকালে রউফের লোকজনের ওপর লাঠি-সোটা ও ফলা নিয়ে ফজর আলীর লোকজন হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রউফের পক্ষের আব্দুল আওয়াল ফলাবিদ্ধ হয়ে মারা যান এবং উভয় পক্ষের আরো ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি ও দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com